Posts

Showing posts from April, 2022

খাদির বর্ণিল ধারা

Image
 ঐতিহ্যের খাদির রূপ খুলছে আধুনিকতায়। আভিজাত্য কমেনি; বরং তৈরি হচ্ছে নানা রকম পোশাক। শীত শুধু নয়, গরমকালের উপযোগী পাতলা খাদিও তৈরি হচ্ছে এখন। ডিজাইনারদের হাত ধরে ঘটছে খাদির রূপান্তর। সুতা তৈরি থেকে তাঁতে কাপড় বোনা—পুরো প্রক্রিয়া হাতে হাতে। খাদি কাপড়ের মূল বৈশিষ্ট্য এটিই। এর আধুনিক উপস্থাপনায় অভিজাত ভাব কমেনি; বরং যোগ হয়েছে বৈচিত্র্য। ঐতিহ্যের ধারাও রয়েছে। পাঞ্জাবি আর চাদরের বাইরেও খাদি কাপড় দিয়ে বৈচিত্র্যময় পোশাক বানানো সম্ভব, সেটা দেখিয়ে দিয়েছেন এ দেশের ডিজাইনাররা। ফ্যাশন ডিজাইনারস কাউন্সিল অব বাংলাদেশের আয়োজনে চার বছর খাদি নিয়ে যে জমকালো ফ্যাশন শো ও প্রদর্শনী হয়েছে, সেগুলোতে দেখা গেছে ফিউশনধর্মী কাজ। তা পোশাক ও উপকরণ—দুটোতেই। সংখ্যায় কম হলেও কুমিল্লার চান্দিনা ও নোয়াখালীর গান্ধী আশ্রমে চরকায় কাটা সুতা দিয়ে এখনো তাঁতে বোনা হচ্ছে খাদি। এই খাদি কাপড় ৪০-৬০ কাউন্টের সুতা দিয়ে তৈরি হচ্ছে। এটি আমাদের নিজস্ব। বাইরের দেশ থেকে ১০০ কাউন্টের সুতা এনেও খাদি কাপড় তৈরি করা হচ্ছে। ফলে তৈরি হচ্ছে পাতলা খাদি, যা অনেক মসৃণও। এই খাদিতে তৈরি পোশাক গরমেও পরা যাবে। টাই-ডাই করে রাঙানো হচ্ছে খাদি। এই রঙিন...

শাড়ী কিনুন কমদামে

Image
  বয়নশিল্পীদের দক্ষতার কারণে যুগ যুগ ধরেই এই অঞ্চলে বোনা হচ্ছে নানা ধরনের শাড়ি... উন্নত মানের মালবেরি সিল্কই আসলে বেঙ্গল বা রাজশাহী সিল্ক। এই রেশমের শাড়ি সারা বিশ্বেই সমাদৃত। রাজশাহীতে রয়েছে বেশ কিছু রেশমবস্ত্র তৈরির কারখানা। বাংলাদেশের চাহিদার প্রায় পুরো সিল্কই একসময় এই অঞ্চলে উৎপাদিত হতো। কিন্তু এখন নির্ভর করতে হয় আমদানি করা সুতার ওপর। বাজারে নানা ধরনের রেশম কাপড় পাওয়া যায়: অ্যান্ডি, র, সফট, হাফ, মসলিন, বলাকা, ডুপিয়ান, তসর, মটকা, জয়শ্রী, খাদি, কাতান ইত্যাদি। রেশমবস্ত্রের ডিজাইনেও লক্ষ করা যায় বৈচিত্র্য। বিশেষত প্রিন্ট ছাপার কৌশলে অনেক পরিবর্তন হয়েছে; এখন ডিজিটাল প্রিন্ট, থ্রিডি প্রিন্টের পাশাপাশি ঐতিহ্যবাহী ছাপা পদ্ধতি, যেমন ব্লক বা স্ক্রিনপ্রিন্ট আর হ্যান্ডপেইন্ট করা হচ্ছে। টাঙ্গাইলের আদি শাড়ি বলতেই সুতি শাড়ি। এই শাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, যত ধোয়া হয়, তত উজ্জ্বল, কোমল আর আরামদায়ক হয়। শাড়ির সামগ্রিক পরিকল্পনা, বয়নকৌশলের সঙ্গে আবহাওয়া-উপযোগী ব্যবহারের স্বাচ্ছন্দ্যের কারণে ভারতবর্ষজুড়েই এই শাড়ির চাহিদা ছিল। টাঙ্গাইলে একসময় আমদানি হয়ে আসা র সিল্ক সুতোয় শাড়ি বোনা হতো। এই শাড়ি পরি...